ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুর সীমান্তে কসমেটিক্স, কয়লাসহ মাদক জব্দ


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২২ বিকাল ৬:৪৪
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর ও লাউরের ঘড় সীমান্ত এলাকায় ভারতীয় কসমেটিক্স, মদ ও কয়লা জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিরেন্দ্রনগর বিজিবি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নস্থ সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে সীমান্তর ওপার হতে নিয়ে আসা আমদানি নিষিদ্ধ ভারতীয় ১১ বোতল মদ এবং বিরেন্দ্রনগর ক্যাম্পের আরেকটি টহল দল শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে একই ইউনিয়নের কচুয়াছড়া এলাকা হতে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্সসামগ্রী জব্দ করে।
 
এদিকে, একই দিনে উপজেলার লাউরগড় সীমান্ত এলাকায় সীমান্তের ওপার থেকে নিয়ে আসা ভারতীয় চোরাই কয়লা পাচারকালে লাউরের ঘড় বিজিবি ক্যাম্পের একটি টহল দল যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ২৬ বস্তা (১১৭০ কেজি) কয়লা জব্দ করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে স্পট থেকে পালিয়ে যায়।
 
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে, কয়লা ও বিভিন্ন প্রকার কসমেটিক্সসামগ্রী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা