ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গোল না করলেও মেসির দুই অ্যাস্টিস্ট, এমবাপে ঝলকে পিএসজির জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ১১:৫৯

লিওনেল মেসি গোল পাচ্ছেন না, এমন হাহাকার এখন শোনা যায় প্রায়ই। তবে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের সেই আফসোস থাকার কথা না। অন্তত সেইন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচে তো না-ই। আর্জেন্টাইন জাদুকরের দুই অ্যাসিস্টে জোড়া গোল করলেন কিলিয়েন এমবাপে। তাতে আগের ম্যাচে হারের দুঃখ ভুলে আবার জয়ের পথে ফিরেছে পিএসজি। 

শনিবার রাতে ঘরের মাঠের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে মাওরোসিও পচেত্তিনোর দল। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। এমবাপেকে বল বাড়ানোর পর সেটা আবার ঘুরে চলে এসেছিল নেইমারের পায়ে। কিন্তু ভলিতে বল উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি।

এর কিছুক্ষণ পর ইউসুফের শট ফিরিয়ে পিএসজির জাল অক্ষত রাখেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। যদিও একটু পরই গোল হজম করতে হয় তাকে। নিজেদের ডি-বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান পেরেইরা। বল পেয়ে যান এতিয়েনের দেনিস বুয়াঙ্গা। ওয়ান-অন-ওয়ানে ডোনারুম্মাকে ফাঁকি দিয়ে গোল করেন তিনি।

২১ থেকে ৩০ মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা প্রতিহত হয়। ফ্রি কিকে হাত ছুঁয়ে দিয়ে উপরে পাঠিয়ে দেন এতিয়েন গোলরক্ষক। পরে ঠেকান আরও একটি শট। অস্বস্তি নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি পিএসজিকে। 

বিরতির কিছুক্ষণ আগে দারুণ পাস বাড়ান মেসি। ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে ফরাসি ফরোয়ার্ডের শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। বিরতি থেকে ফিরে আবার দুজনের যুগলবন্দীতে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে প্রতিপক্ষের দুই জনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপেকে। এবারও বল জালে পাঠাতে ভুল করেননি এমবাপে।

এই গোলে জ্লাতান ইব্রাহিমোভিচের সমান পিএসজির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৬ গোলের মালিক হলেন এমবাপে। ২০০ গোল করা এডিনসন কাভানি সবার উপরে। 

এমবাপের গোলের চার মিনিট পরই ব্যবধান বাড়ায় পিএসজি। এবার অ্যাসিস্ট করেন এমবাপে। তার দারুণ ক্রসে দূরের পোষ্টে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান পেরেইরা। ম্যাচের বাকি সময়েও আক্রমণ চালিয়ে যায় পিএসজি। মেসি-নেইমার-ডি মারিয়ারা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে