ভুয়া খবর ঠেকাতে ফেসবুকের ‘হেলথ ফ্যাক্ট চেক’
ভুয়া খবর এড়ানোর জন্য সম্প্রতি ভারতে ‘হেলথ ফ্যাক্ট চেক’ নামে ফ্যাক্ট চেকিং সংস্থা প্রতিষ্ঠা করেছে ফেসবুক। এটি ব্যবহারকারীদের সব ধরনের বিভ্রান্তিকর খবর এড়িয়ে চলতে সাহায্য করবে। ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ‘হেলথ ইন্ডিয়া প্রজেক্টের সঙ্গে মিলিত হয়ে আমরা ফ্যাক্ট চেকিং সংস্থাটি প্রতিষ্ঠা করেছি। এর প্রধান উদ্দেশ্য ফেসবুক থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য সরিয়ে দেওয়া।’
ফেসবুক এক বিবৃতিতে বলেছে, ‘থার্ড পার্টি ফ্যাক্ট চেকাররা ভুয়া তথ্য শনাক্তে কাজ করছে। তদের কাছে কোনো কনটেন্ট মিথ্যা প্রমাণ হলে সে বিষয়ে আমাদের অবহিত করছে। তখন আমরা ব্যবহারকারীর নিউজ ফিডে এর কার্যকারিতা কমিয়ে দিই।’
ফেসবুক আরও বলেছে, ‘বার বার ভুয়া তথ্য ছড়াতে থাকলে আমরা ব্যবহারকারীর অ্যাকাউন্ট রিমুভ করে দিই। প্ল্যাটফর্মটিকে আমরা বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষিত রাখতে চাই।’
ইন্ডিয়া টিভির খবরে বলা হয়, ভুয়া খবর সরানোর জন্য এর আগেও কঠোর পদক্ষেপ নিয়েছে ফেসবুক। বিশেষ করে করোনা ও ভ্যাকসিন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সরাতে নতুন নীতিমালা গ্রহণ করেছে। তারা ১০টি ফ্যাক্ট চেকিং সংস্থার সঙ্গে ফেলোশিপ শুরু করেছে। কিন্তু ফেসবুক কতৃপক্ষের এমন নীতিমালার কারণে বেশিরভাগ ব্যবহারকারীই নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে অনেক অভিযোগ এসেছে বলেও জানা গেছে।
ফেসবুকে কোনো পোস্ট যদি ভুয়া প্রমাণিত হয়, তাহলে সেটি প্ল্যাটফর্মটির অ্যালগরিদমের নিচের দিকে চলে যায়। ফলে পোস্টটির রিচ কমে যায় এবং অন্যরা সেটি দেখতে পায় না। একই সঙ্গে যে পেজ থেকে সেটি দেওয়া হয়েছে, তার বিজ্ঞাপন কিছু সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায়।
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা