সৌদি আরবে বাংলাদেশি সাংবাদিককে সম্মাননা প্রদান
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রুমী সাঈদকে সম্মাননা প্রদান করেছে জেদ্দাস্থ ব্রিটিশ কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখা। সৌদি আরব ও বাংলাদেশের গণমাধ্যমে অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা জানানো হয়। রুমী সাঈদ বাংলাদেশ ও সৌদি আরবে টেলিভিশন ও সংবাদপত্রে ৩০ বছরের অধিক সাংবাদিকতা করে আসছেন। তিনি এক দশকেরও বেশি সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক ও মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরবের (পশ্চিমাঞ্চল) প্রধান উপদেষ্টা।
সম্প্রতি বন্দরনগরী জেদ্দায় এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন- কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিআইএস-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, পর্ষদ সদস্যবর্গ, বিভিন্ন দেশের নাগরিকবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।
রুমী সাঈদ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ইতিপূর্বে গ্লোবাল ইকোানমিস্ট ফোরাম, জেদ্দাস্থ জাপান কনস্যুলেট, বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা এডুকেশন ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কাউটসসহ বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা অর্জন করেন। তিনি রাজকীয় সৌদি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দাওয়া বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের স্কাউট শাখা ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রশংসাপত্র অর্জন করেছেন।
এমএসএম / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা