ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত জখম ৪


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ২৭-২-২০২২ বিকাল ৬:৪৪

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় ৪ জন রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় রোববার (২৭ ফেব্রুয়ারি) মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলেন- আমিনুল ইসলাম মিলন (৩৯), সজল শেখ (২০), হাসিব শেখ (১৮) ‍এবং রিয়াজুল ফরাজী (২৪)। গুরুতর জখম আমিনুল ইসলাম মিলনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন শনিবার পঞ্চকরণ গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম মিলন মাটি কাটা শ্রমিক নিয়ে ভোগদখলীয় জমিতে যান। জমিতে মাটি কাটার কাজ চলাকালীন ১০-১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তাাদর উওর হামলা চালায়। হামলায় আমিনুল ইসলাম মিলনসহ ৪ জন আহত হন। 

আহতদের প্রথমে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিলনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

আহত মিলনের পিতা সোহরাব হোসেন হাওলাদার বাদী হয়ে সুমন শেখ, আলী আকবর কালুসহ নামীয় ৯ জন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত