অটোরিকশায় পিকআপের ধাক্কায় নিহত ৪
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকসা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত তবারক উল্যার ছেলে মামুনুর রহমান (৪০), সিএনজি চালক পারভেজ (৩৫) জসিম (৪০)। তবে তাৎক্ষণিক নিহত আরো একজনের পরিচয় জানা যায়নি
গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বজরা ইউনিয়েনের বজরা বাজারের দক্ষিণে মোটুবী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার সিএনজি ও পিকআপভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পৌনে ৭টার দিকে বেগমঞ্জের চৌমুহনী থেকে একটি পিকআপভ্যান সোনাইমুড়ীর উদ্দেশ্যে যাত্রা করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাইমুড়ী টু বেগমগঞ্জ মাইজদী সড়কের বজরা বাজারের ৩০০গজ দক্ষিণে এসে পিকআপভ্যানটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালকসহ ৪ জন গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে সিএনজিচালকসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে আহত অপর ব্যক্তিকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আরো একজনের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’