শুভেচ্ছা স্মারক পেলেন এম এ পাভেল
দৈনিক সকালের সময় পরিবারের বর্ষ সেরা সাংবাদিক ২০২১
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৮ শে ফেব্রুয়ারী দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী প্যান-ফ্যাসিপিক সোনারগাঁও হোটেলে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড.দীপু মনি।মোঃ নূর হাকিম সম্পাদক দৈনিক সকালের সময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এম পি, মাননীয় তথ্য সচিব মোঃ মকবুল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান মালায় আলোচনা সভা,কেক কেটে ৬ষ্ঠ বর্ষ বরণ, সংগীতানুষ্ঠান, বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সংবাদ, লেখনিতে অসাধারণ প্রতিভার স্বাক্ষর ও দৈনিক সকালের সময় পরিবারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১ সালের বর্ষসেরা সাংবাদিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এ বছর বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দৈনিক সকালের সময় পত্রিকার যশোর জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান (এম এ পাভেল) কে বর্ষসেরা সাংবাদিক-২০২১, শুভেচ্ছা স্মারক প্রদান ও পুরস্কৃত করা হয়। অনুভুতি প্রকাশে সাংবাদিক এম এ পাভেল বলেন, আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত। সংক্ষিপ্ত সময়ে এ অর্জন আমার কাছে স্বপ্নের মতো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্পাদক মহোদয় সহ, সকালের সময় পরিবারের সকলের প্রতি এবং যশোরের সকল সাংবাদিক ভাই ও আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা সব সময় আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। আমি সত্য এবং নিষ্ঠার প্রতি অনুগত থেকে আগামীতে কাজ করতে সকল সহকর্মীর সহযোগিতা আশা করি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি