ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ৩:২১
কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২২’ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ লাইনসে শ্রদ্ধাঞ্জলি-সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহ আবিদ হোসেন (বিপিএম,বার), অতিরিক্ত ডিআইজি, ভারপ্রাপ্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোহা. আহমার উজ্জামান (পিপিএম-সেবা) পুলিশ সুপার, ময়মনসিংহ।
 
এর আগে ময়মনসিংহ পুলিশ লাইনসে অবস্থিত ‘চেতনা অম্লান’-এ কর্তব্য পালনকালে নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্তব্য পালনকালে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করা হয়।
 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ; অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা; মো. ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ;  এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা; অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  সৈয়দ হারুন অর রশিদ, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ময়মনসিংহ রেঞ্জ এবং জেলার পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ।
 
এ সময় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

এমএসএম / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য