ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে জাতীয় বীমা দিবস পালিত


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২২ বিকাল ৫:৫১

সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বীমা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.-এর জনপ্রিয় বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মশিউর রহমান মিল্টনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইয়াসিন আলী।

আলোচনা শেষে জাতীয় বীমা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পপুলার লাইস ইন্স্যুরেন্স কোম্পানি লি.-এর জনপ্রিয় বীমার তিন সদস্যের মাঝে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৯২ হাজার ৯৮৫ টাকার তিনটি চেক তুলে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান