ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ৪


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ১১:২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকসার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টায় বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটমুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকসাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকসার দুই যাত্রী মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) মারা যান। তাদের বাড়ি বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে।

এ দুর্ঘটনায় অটোরিকসার আরো তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে হোসনে আরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ফরিদ মিয়াকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার