পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ পালিত
বিনম্র শ্রদ্ধায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সারাদেশের ন্যায় জামালপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে‘। এ উপলক্ষে জামালপুর জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল- পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে স্বীকৃতি স্মারক প্রদান ইত্যাদি।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) কেন্দ্রীয়ভাবে জামালপুর পুলিশ লাইনসে দিবসটি পালন করা হয়। সকালে পুলিশ লাইনস মাঠে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। পরে একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানসহ বিভিন্ন ইউনিটের প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে ড্রিলশেডে আলোচনা সভা ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী জামালপুর জেলার পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)-এর পক্ষ থেকে উপহারসামগ্রী, ক্রেস্ট ও নগদ অর্থ হস্তান্তর করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন পুলিশ সদস্যরা। দেশের যে কোনো প্রয়োজন ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না তারা। প্রতি বছর দায়িত্ব পালনকালে অনেক পুলিশ সদস্য নিজের জীবন উৎসর্গ করে দেশে স্থিতিশীল পরিবেশ এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখেন। তাই প্রতি বছর পুলিশ মেমোরিয়াল ডে-তে কর্তব্যরত অবস্থায় জীবন দানকারী পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তাদের পরিবারকে উপহার দেয়া হয় ও সম্মানিত করা হয়। জামালপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় অনেক পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। এ সময় পুলিশ সুপার জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক প্রদানসহ আমন্ত্রিত অতিথিদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কমান্ড্যান্ট (এসপি), আইটিসি, জামালপুর, পুলিশ সুপার, পিবিআই, জামালপুর মো. জাকির হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি, জামালপুর, মো. সুমন মিয়া, সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল, সহকারী পুলিশ সুপার, টিডিএস, জামালপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণের পরিবারবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied