প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের কাছে ছুটে এসেছি দোয়া নিতে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি বলেছেন, আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আপনাদের কাছে বারবার ছুটে এসেছি দোয়া নিতে। একজন বঙ্গবন্ধুর আদর্শের ক্ষুদ্র সৈনিক হিসেবে সোনার বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর সার্বিক উন্নয়ন জনগনের মাঝে তুলে ধরতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি দলের ত্যাগী পরিক্ষিত ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও অপরাজনীতির বিরুদ্ধে সোচ্ছার হয়ে কাজ করার আহবান জানান। তিনি শনিবার (১৯ জুন) সকালে পটিয়া ৫ শতাধিক শ্রমজীবি মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠান প্রদান অতিথির বক্তব্যে একথা বলেন। পটিয়া পৌরসভা অটো-টেম্পু, সিএনজি সমিতির সাবেক সভাপতি মোঃ জামশেদুল আলম এর সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন, বৃহত্তর পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আলী আকবর সিদ্দিকী, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি. এম. জমির উদ্দিন, পটিয়া আইন কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জু্য়লে সহ আওয়ামীলীগ, যুবলীগ,শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন
মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার
আদমদীঘিতে ৪২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-২
নালিতাবাড়ীতে ৫টি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ
পদ্মা চর, বালু মহল দখলকে কেন্দ্র করে ৯ মাসে ৮টি হত্যাকান্ড
বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ২ লাখ মানুষের মৃত্যু, আর্থিক ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা
রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন চারা বিতরণ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা
পূর্বধলায় ধলাই নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ২০ ঘণ্টা পর মিলল সন্ধান
গোদাগাড়ীতে ৭ হাজার ৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ