ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ১২:২৩

কুড়িগ্রামের উলিপুরে এক সেনা সদস্যকে মারপিট ও ৫ লাখ চাঁদা দাবির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (২৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ওই সেনা সদস্য বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার থেতরাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান আতা।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের দঁড়ি কিশোরপুর গ্রামের সেকেন্দার আলীর সাথে পার্শ্ববর্তী কিশোরপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, যার একটি মামলা আদালতে বিচারাধীন। এরপর গত ১৯ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান আতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরিও করেন সালাউদ্দিন। এরই জেরে গত ২০ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে সালাউদ্দিন ইউপি কার্যালয়ের সামনে গেলে চেয়ারম্যানের লোকজন তাকে বেধড়ক মারধর করে পরিষদের রুমে আটকে রাখে। খবর পেয়ে ওই সেনা সদস্যের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনার ৭ দিন পর ২৭ ফেব্রুয়ারি সেনা সদস্যকে মারপিট ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়। মামলা নং-৩২।
 
এ বিষয়ে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা জানান, ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম না। তারপরও আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হওয়া দুঃখজনক।
 
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারপিটসহ চাঁদা দাবির অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন