৭ মার্চ থেকে শেকৃবিতে সশরীরে ক্লাস শুরু
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন আগামী ৬ মার্চ রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এবং তাদের সেমিস্টার ক্লাস ৭ মার্চ সোমবার থেকে স্ব স্ব অনুষদের ক্লাস রুটিন মোতাবেক অনুষ্ঠিত হবে।
বুধবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় সব অনুষদীয় ডিন, বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া চলমান শিক্ষাবর্ষসমূহের পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো চলমান থাকবে।
দেরিতে শুরু হলেও সেমিস্টার ৬ মাসই থাকবে জানিয়ে শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হতে যাচ্ছে তবে তা মহামারীর কারণে বিলম্বিত হলেও সেমিস্টারের ব্যাপ্তি ৬ মাসই থাকবে। পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রশাসন।
এমএসএম / এমএসএম
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা