ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহারে স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর
ঢাকা জেলার দোহার উপজেলায় দোহার থানা ও প্রেসক্লাবে স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে বুধবার (২ মার্চ) সকালে দোহার থানা প্রাঙ্গণে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ও দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান, সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীর হাতে এ স্বাস্থ্যসামগ্রী তুলে দেন।
এ সময় মো. মাহবুবুর রহমান বলেন, সকল বাধা মোকাবেলা করে সততা ও নিষ্ঠার সাথে যথাসাধ্য চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নয়, একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে চাই। আপনারা শক্তি হয়ে সর্বদা আমার পাশে থেকে বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সাহায্য করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল ইসলাম খোকা, ফ্রান্স কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ. পৌরসভা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেওয়ান মোশারফ হোসেন, দোহার প্রেসক্লাবের সদস্য মো. জুবায়ের আহম্মেদ, সাংবাদিক হাশেম ফকির, সাংবাদিক মো. শাহাদাত হোসেন, বিল্লাল ফকির, মো. ফেরদৌস হোসেন, আলিম বিশ্বাস, মো. মহুয়া, দোহার থানা পুলিশ কর্মকর্তাসহ আরও অনেকে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied