ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইবিতে চারুকলার ভর্তি পরীক্ষায় উপস্থিতি ১২ শতাংশ


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ৪:৩৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে আবেদনের প্রায় ১২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বুধবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। তবে প্রাকটিক্যাল সাবজেক্ট হওয়ায় চারুকলা বিভাগে আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়েছে। বিভাগটিতে ভর্তির জন্য ৩০টি আসনের বিপরীতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আবেদন করে ৮৫১ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৬ জন। কিছু শিক্ষার্থী আবেদন না করে পরীক্ষায় অংশগ্রহণ করায় তাদের খাতা বাতিল করেছে কর্তৃপক্ষ।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন- ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, কোনো ধরনের অসঙ্গতি ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?