ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে জাতীয় ভোটার দিবস উদযাপন


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২২ বিকাল ৫:২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে চতুর্থ জাতীয় ভোটাধিকার দিবস পালিত হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা জহুরুল হক মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের ব্যবস্থাপনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন। অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, নূর নবী, অর্জুন রয়, নূর মোহাম্মদ, নাসির উদ্দীন, আবছার উদ্দীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও পেশাজীবীরা।

আলোচনা সভায় বক্তাগণ ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন তথ্যমূলক বক্তব্যের মাধ্যমে ভোটারদের গুরুত্ব ও দায়িত্ব বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। সভা শেষে নির্বাচন অফিসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা শত শত নতুন ভোটারের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এনআইডির নতুন আবেদন কার্যক্রম মূলত ফিল্ডের। এ সেবা বাড়ি বাড়ি গিয়ে দেয়া হয়। কিন্তু মহামারী করোনা পরিস্থিতি বিবেচনা করে কমিশন কর্তৃক নির্দেশনা মেনে এ সেবা উপজেলা অফিসে দিতে গিয়ে আমাদের প্রচুর চাপ নিতে হচ্ছে। এখানে প্রতিদিন কয়েকশ সেবাপ্রার্থী আসেন নতুন আবেদন ও সংশোধনসহ নানা সমস্যা নিয়ে। কিন্তু সেবার ক্যাটাগরি অনুযায়ী কর্মদিবস ভাগ করে দিয়েও আমাদের হিমশিম খেতে হচ্ছে। অফিস টাইমের বাইরে সেবা দিয়েও অনেককে সন্তুষ্ট করতে পারি না। এক্ষেত্রে ফটিকছড়ি উপজেলার বিশাল জনগোষ্ঠীর কথা চিন্তা করে জনবল বৃদ্ধি ও অফিসের পরিধি আরো বাড়ালে সেবার মান আরো ত্বরান্বিত হবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার