ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ বিশেষ সেবা চালু রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩৫ জনকে নতুন ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে। এছাড়াও সংশোধন, স্থানান্তরসহ বিভিন্ন সেবা জরুরিভিত্তিতে ডিজিটাল পদ্ধতি প্রদান করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন