আমিরকে কেন এ কথা বললেন মিসবাহ?
ফিট হও, পারফর্ম করো-মোহাম্মদ আমিরকে কেন এমন কথা বললেন পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক? ২৯ বছর বয়সী এই পেসার তো জাতীয় দলকে বিদায়ই বলে দিয়েছেন, তার ফিট হওয়া আর পারফর্ম করা না করাতে কি আসে যায় মিসবাহর?
আসলে মিসবাহসহ টিম ম্যানেজম্যান্টের ওপর রাগ করেই অবসরে গেছেন আমির। বিদায়বেলায় তাদের কাঠগড়ায় দাঁড়ও করিয়েছিলেন। কিন্তু মিসবাহ আবারও জানালেন, আমিরের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই।
বরং জাতীয় দলে অবসর ভেঙে ফেরার দরজাও এই পেসারের জন্য খোলা থাকছে, জানালেন মিসবাহ। তবে শর্ত একটাই-ফিটনেস ঠিক থাকতে হবে এবং করতে হবে পারফর্ম। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আমিরকে নিয়ে এমন কথা বলেন মিসবাহ।
মিসবাহ বলেন, ‘আমি আগেও বলেছি, আমির বাদ পড়েছে ইনজুরি এবং পারফরম্যান্সের কারণে। পরে সে অবসর নিয়ে নেয়। যদি সে অবসর ভেঙে ফিরতে চায় এবং ভালো পারফর্ম করে, তবে অন্য সব খেলোয়াড়ের মতো তারও দরজা খোলা। আমার সঙ্গে আমিরের কোনো ব্যক্তিগত সমস্যা নেই। এটা আমি আগেও বলেছি।’
পাকিস্তান কোচ যোগ করেন, ‘সে দলে ফিরেছিল যখন, আমি অধিনায়ক ছিলাম। পরে আমি কোচ থাকার সময় আরেকবার। গত বছর সে পারিবারিক সমস্যার কারণে আমাদের সঙ্গে ইংল্যান্ড সফরে যেতে পারেনি। কিন্তু যখন এই সমস্যা কেটে যায়, আমরা সরাসরি তাকে দলে ফিরিয়েছিলাম।’
আমির কেন তাকে ভুল বুঝছেন, সেটাই বুঝতে পারছেন না মিসবাহ। তার কথা, ‘আমি জানি না এই ইস্যুটা কেন তৈরি হলো। আমির কেন এমন ভাবছে। যদি আমরা থাকি, সে পারফর্ম করে এবং দলে তাকে প্রয়োজন হয়, তবে তো বিবেচনা করা হবেই। অতীতে কী হয়েছে, আমি এসব নিয়ে ভাবি না।’
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ
দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ