এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন রোববার থেকে, দেখে নিন যোগ্যতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে রোববার (২০ জুন) থেকে।
রোববার দুপুর ১২টায় অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) অবেদন শুরু হয়ে চলবে আগামী আগামী ৬ জুলাই রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদন শেষে ১৩ জুলাই ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ৭ আগস্ট ঢাকাসহ তিনটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) ও বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) বিষয়ে স্নাতক শ্রেণীতে দুটি বিষয়ের প্রতিটিতে ৩০ জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্পাস পুরাতন বিমান বন্দর, তেজগাঁওয়ে এবং পরবর্তীতে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস থেকে পরিচালনা করা হবে।
প্রাথমিক আবেদনপত্র পূরণ ও জমা : টেলিটক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত)। জমা দেওয়ার শেষ তারিখ ও সময় ৮ জুলাই রাত ১২টা।
যোগ্যপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ : ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্যপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
যোগ্যপ্রার্থীদের ভর্তি : বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্যপ্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোডের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ : আগামী ৭ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার স্থান : বিএএফ শাহীন কলেজ ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং বিমান বাহিনী সি অ্যান্ড এম ইউনিট, লালমনিরহাট।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক