মানিকগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত
মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামের সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। আহত ডাকাত জুনায়েদ মুন্সীগঞ্জ জেলার ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল সদর উপজেলার বনপারিল গ্রামের সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে বন্দুকসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার সময় চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা ৩ ডাকাতকে আটক করেন। এ সময় গণপিটুনি দিলে দুই ডাকাত নিহত এবং একজন আহত হন।
সাবেক মেম্বার ইউসুফ আলীর ছেলে আলী আহমেদ জানান, ডাকাতরা তাদের ১০ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা লুটে নিয়ে গেছে । তিনি সম্প্রতি মাহিন্দ্র গাড়ি বিক্রি করেছেন। ওই গাড়ি বিক্রির টাকা ঘরে রেখেছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, নিহত দুই ডাকাতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরেকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied