বিভাগীয় কমিশনারের ঠাকুরগাঁও লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর পরিদর্শন
দেশের উত্তর জনপদের স্বনামধন্য প্রতিষ্ঠান লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব ভূঞা। এ সময় তিনি সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে অবস্থিত ব্যতিক্রমধর্মী দর্শনীয় স্থান এ জাদুঘরের প্রতিটি গ্যালারি ঘুরে দেখেন এবং শ্রমজীবী মানুষ ও ক্ষৃদ্র নৃগোষ্ঠীর জনজীবনকে কেন্দ্র করে লোকজ সংস্কৃতি, শ্রমজীবী মানুষের নানা উপকরণ ও মহান মুক্তিযুদ্ধ সংক্রান্ত মুক্তিযুদ্ধ গ্যালারির জন্য তিনি জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ধন্যবাদ জানান এবং জাদুঘরের সফলতা কামনা করেন।
এ সময় জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃঞ্চ বর্মণ, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহা. জোবায়ের হোসেন, পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগসহ বিভাগীয় কমিশনারের একান্ত সচিব, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied