ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ২:২৬

বিশ্বের অন্যান্য দেশের মতো ময়মনসিংহেও জেলা প্রশাসন ও ময়মনসিংহ বিভাগের আয়োজনে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়। ‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ মার্চ) টাউন হল প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্ধোধন করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগের বন কর্মকর্তা একেএম রুহুল আমিনের সভাপতিত্বে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি বলেন, বন্যপ্রাণী ও প্রকৃতির সুরক্ষার মাধ্যমেই দেশকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করে তোলা সম্ভব। তাই আসুন সবাই একত্রিত হয়ে বন্যপ্রাণীসহ সকল জীববৈচিত্র্য রক্ষা করি, এদের সৌন্দর্য উপভোগ করি এবং সংরক্ষণ করি। সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভারসাম্য পৃথিবী তৈরিতে অবদান রাখার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরো বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বি, প্রবীণ সাংবাদিক এএইচএম মোতালেব প্রমুখ। অনুষ্ঠানে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ বাংলাদেশ পরিবেশ ক্লাব, মুক্তি ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীববৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য