মোড়েলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূসহ ৩ শিক্ষার্থী আহত
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরের পশ্চিম সরালিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূসহ ৩ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২ মার্চ) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলো- শাহনাহ বেগম (৩৬), দাখিল পরীক্ষার্থী রাকিব শেখ (১৬), দশম শ্রেণির ছাত্রী লামিয়া (১৪) ও মারিয়া (১৫)। এদের মধ্যে গুরুতর আহত শাহনাহ বেগম ও রাকিব শেখকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ঘটনার রাতে বাদশা শেখের স্ত্রী শাহনাহ বেগম, তার মেয়ে লামিয়া আকতার ও কবির শেখের মেয়ে মারিয়া আকতার তাদের পুরাতন বাড়ি থেকে নতুন বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে রাস্তায় প্রতিবেশী সত্তার শেখের ছেলে মিলন শেখের নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের মারপিট ও কুপিয়ে আহত করে। এ সময় তাদের চিৎকারে রাকিব শেখ এগিয়ে গেলে তাকেও মারপিট করে রক্তাক্ত জখম করে। হামলাকারীদের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। জমিজমা নিয়ে বিরোধের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত