পাবনায় মৌমাছির কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু
পাবনায় মৌমাছির কামড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। জেলার সুজানগর উপজেলার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মৌমাছির আক্রমণের শিকার হন। মৌমাছির কামড়ে সাইদুর রহমান (৪৭) নামে ওই শিক্ষকের মৃত্যু হয়। বুধবার (২ মার্চ) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিক্ষক সাইদুর রহমান সুজানগর উপজেলার মৃত নিফাজ উদ্দিনের ছেলে। প্রধান শিক্ষকের মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সুজানগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান, বুধবার দুপুর ২টার দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য বিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে বিদ্যালয়ের সামনের মৌমাছির চাক থেকে উড়ন্ত মৌমাছি তাকে কামড়ায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি একজন ভালো ও দক্ষ শিক্ষক ছিলেন। এলাকায় একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। এ ঘটনায় উপজেলার শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিয়য়টি শুনেছেন বলে জানান।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন