আশুলিয়ায় ছোট ভাইয়ের বউ কর্তৃক মিথ্যা মামলাসহ প্রাণনাশের হুমকি, থানায় জিডি
ঢাকা জেলার আশুলিয়ায় আপন ছোট ভাইয়ের বউ কর্তৃক ভাশুরকে মিথ্যা মামলার হয়রানিসহ প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাশুর হেলাল উদ্দিন গত ১৯ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন (জিডি নং-১৫৪৬)। অভিযুক্ত মোসা. মাধুরী আক্তার (২৮) বাগেরহাট জেলার শরণখোলা থানার উত্তর তাফালবাড়ি গ্রামের শাজাহান হাওলাদারের মেয়ে।
ভোক্তভোগী ভাশুর হেলাল উদ্দিন জানান, গত ৩০/১১/২০২১ তারিখে আমার ছোট ভাইয়ের সাথে মাধুরী আক্তারের বিয়ে হয়। বিবাহের দেড় মাস পর আমার ভাই তাকে না বলে বিদেশে চলে যায়। পরবর্তীতে আমার ছোট ভাইয়ের বউ বিদেশে যাওয়ার ব্যাপারে আমাকে দোষারোপ করে মাঝেমধ্যেই প্রাণনাশের হুমকি প্রদানসহ আমাকে মিথ্যা মামলার ভয়ভীতি দেখায়।
তিনি আরো বলেন, ছোট ভাই ভুল করেছে, এখানে আমার দোষ কোথায়? ভাইয়ের কুকর্মের ফল আমার ওপর চাপানোটা অন্যায়।
অভিযুক্ত মোসা. মাধুরী আক্তার জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সব মিথ্যা ও বানোয়াট।
আশুলিয়া থানার এএসআই বদরুল হোসেন জানান, এ বিষয়ে হেলাল উদ্দিন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied