ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে চা ও কসমেটিকস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, দুই ভাই আটক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩-৩-২০২২ বিকাল ৬:২০
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চা দোকান ও কসমেটিকস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনাকারী আলামিন ও ফারুক নামে আপন দুই ভাইকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলে‍া- পৌর শহরের মির্জাপুর মহল্লার আবেদ আলীর বড় ছেলে ফারুক হোসেন (৪০) ‍এবং ছোট ছেলে আলামিন হোসেন (২৫)।
 
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিছকিনি মোড় হাইওয়ে রাস্তা সংলগ্ন নুর প্লাজা মাকের্টে আলামিন কসমেটিকস দোকানের সামনে ৬০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১২৫ টাকা ও ১টি মোবাইলসহ চায়ের দোকান ও কসমেটিকস ব্যবসার আড়ালে গোপনে মাদক ব্যবসা পরিচালনাকারী আপন দুই ভাই আলামিন ও ফারুককে গ্রেফতার করা হয়েছে।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামিদের আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন