ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বাকাসসর পূর্ণদিবস কর্মবিরতি পালন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২২ বিকাল ৬:২২

পটুয়াখালীর বাউফলে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বাউফল উপজেলা কালেক্টর সমিতি (বাকাসস)। বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।

অফিস সহকারী সানোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন- স্টেনো টাইপিস্ট আনিচুর রহমান, ভূমি অফিসের নাজির মো. রাসেল, সিএ কাম ইউডিএ নাসির উদ্দিন, অফিস সহকারী মো. ফিরোজ আলম প্রমুখ।

আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত সকল কর্মচারী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নিচের গ্রেডে চাকরি করে তহসিলদাররা ১১তম গ্রেডে চলে গেলেও আমাদের কোনো ব্যবস্থা করা হয়নি। এটা আমদের জন্য খুবই কষ্টদায়ক। সরকার যথাযথ মূল্যয়ন করবে এটাই আমাদের দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মবিরতি চলমান থাকবে।

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা