ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ২ জন আহত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২২ দুপুর ২:৩৩

পাবনা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সদ্য সিজার হওয়া এক নারীসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মির্জাপুরের আশরাফুল প্রামাণিকের স্ত্রী রীনা খাতুন (৩৪) ও আনছার প্রামাণিকের ছেলে শরিফুল প্রামাণিক ইসলাম (৪০)। শরিফুল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পাবনা এরিয়ায় শ্রমিক হিসেবে কাজ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অনেক আগে থেকেই তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সর্বশেষ বুধবার প্রতিবেশি জব্বার প্রামাণিকের ছেলে বকুল প্রামাণিক, বক্কার প্রামাণিকের ছেলে মোঃ সবুজসহ বেশ কয়েকজন সন্ত্রাসী দীর্ঘকাল বসবাস করা শরিফুল ও রীনাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি ও আল্টিমেটাম দেন। ভুক্তোভোগীরা যেতে অস্বীকার করলে বৃহস্পতিবার সকালে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা করা হয়। এতে রীনা খাতুন ও আনছারসহ বেশ কয়েকজন আহত হন। এসময় আশপাশের  লোকজন গুরুতর আহত রীনা ও আনছারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ‘আগের দিন আমি তাদের মধ্যে প্রাথমিক মিমাংসা করে এসেছিলাম। পরেরদিন মারামারির খবর পেয়ে আমি গিয়েছিলাম। কিন্তু তাদের মধ্যে মিমাংসা করতে ব্যর্থ হয়েছি।’
এবিষয়ে ভুক্তিভোগিদের ভাতিজী সুরমিলা খাতুন বলেন, ‘আমরা নিরাপত্তহীনতায় ভুগছি। ইউপি চেয়ারম্যান আমাদের সহযোগিতা করছে না। থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখনও হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা  নেয়নি।’

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা