ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দ্বিতীয় ম্যাচের আগেই ফিট মুশফিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৩-২০২২ দুপুর ২:৫৪

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলন করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই চোটের কারণে ৩ মার্চ সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি। ৫ মার্চ হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। এ ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

আজ (শুক্রবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘গত ২ তারিখে মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর আমরা একটি এক্স-রে করাই। এক্স-রে রিপোর্টে কোনো চিড় বা খারাপ কিছু আসেনি, এক্স-রে নরমালই এসেছে। এজন্য আমরা তাকে অবজারবেশনে রেখেছিলাম। দেখা যায় যে সেখানে কোনো সোয়েলিং আসেনি।’

যোগ করেন বায়েজিদ, ‘আজ যে ব্যাট করল, থ্রো-ডাউন করল। স্পিনেও করলো, পেস বোলিংয়েও করলো। তো হি ইজ গুড। আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে।’

গত বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি মুশফিকের। কিছুদিন আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না, তবে বিপিএলে নেতৃত্ব দিয়েছেন খুলনা টাইগার্সকে।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান