ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

এমবাপের মূল্যটা টাকায় নয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৩-২০২২ দুপুর ২:৫৬

কিলিয়ান এমবাপে পিএসজিতেই থাকছেন নাকি রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন? প্রায় প্রতিদিনই এই প্রশ্ন নিয়ে ফুটবলাঙ্গনে জন্ম নিচ্ছে নতুন আলোচনা। একেকবার একেক গুঞ্জন ডালপালা মেলছে। ফরাসি তারকা পিএসজিতেই থাকবেন, এমন বিশ্বাস অবশ্য এখনও ক্লাবটির। 

গত দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে ছিলেন এমবাপে। শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পিএসজি। এই মৌসুমের পরও তাকে দলে রাখার ব্যাপারে আশাবাদী তারা। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এবারও তাকে ধরে রাখতে পারবেন বলেই বিশ্বাস করছেন।

তিনি বলেছেন, ‘আমরা এমবাপেকে নির্দিষ্ট কোনো প্রস্তাব দেইনি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি মনে করি, এই চুক্তিতে শেষ যে জিনিসটি আমরা রাখব, তা হলো টাকা। আমরা তাকে সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেরা অবস্থায় রাখতে চাই।

‘টাকার বিষয়ে আমরা খুব কমই কথা বলেছি। কারণ, এটা অর্থের বিষয় নয়। তার মূল্য এত বড় যে, আমি মনে করি অর্থ এখানে বড় বিষয় নয়। আমি মনে করি, অর্থের পরিমাণ দিতে দুই মিনিট সময় লাগবে।’

চলতি মৌসুমের শুরুতে লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিল পিএসজি। কোনো অর্থ খরচ না করেই। যদিও তেমন আলো ছড়াতে পারছেন না আর্জেন্টাইন তারকা। পিএসজিকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন এমবাপে। এই দুই তারকাকে নিয়েও কথা বলেছেন লিওনার্দো।

তিনি বলেছেন, ‘কিলিয়ান এখন বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি সব সময় এই জায়গায় ছিলেন এবং আমি মনে করি, এখনও তিনি এই জায়গাটাতে আছেন। তবে নতুন খেলোয়াড়দেরও সেই পর্যায়ে ওঠা স্বাভাবিক। কে সেরা, তা বিচার করার বিষয় নয় এটা। একজনের বয়স ২৩, অন্যজনের ৩৪।’

‘সামনে কী হবে সেটা এখনই বলতে পারবো না। তবে আমাদের (এমবাপেকে ধরে রাখার) সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত কোনো চুক্তি না হয়, আমরা সব কিছু চেষ্টা করব, আমরা তাকে ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি মনে করি না রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ফলাফল দেখে সিদ্ধান্ত হবে।’

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান