সহজেই রান্না করুন কলাই শাক
কলাই শাক ভাজি আর গরম ভাত, সঙ্গে দু-একটি শুকনা মরিচ ভাজা হলে জমে যায় বেশ। এই শাক একটু মিহি করে কুচি করতে হয়। এই কুচি করার ভয়েই অনেকে রান্না করতে চান না। কিন্তু এটি তেমন কঠিন কাজ নয়। সুস্বাদু এই শাক খেতে এটুকু পরিশ্রম তো করাই যায়। চলুন জেনে নেয়া যাক কলাই শাক রান্নার সহজ রেসিপি-
শাকগুলোর শুধু কচি ডগাটা বেছে নিতে হবে। শাকগুলো ধুয়ে হাতের মুঠোয় গোছা করে ধরে ধারালো বটিকতে কুচি কুচি করে কেটে নিতে হবে। যত ছোট কুচি হবে, খেতে ততই মজা হবে। শাক কুচির সঙ্গে কাঁচা মরিচ লম্বা ফালি করে নিতে হবে। পেয়াজ, রসুন কুচি ও
লবণ নেবেন পরিমাণমতো। সব উপাদান একসঙ্গে নিয়ে একটি হাঁড়িতে হালকা সেদ্ধ করে নিতে হবে।
সেদ্ধ করার জন্য আলাদা পানি লাগবে না। শাকের ভেতরে থাকা পানিতেই সেদ্ধ হবে। শাক একটু নেড়েচেড়ে সেদ্ধ করে নামিয়ে রাখতে হবে। তারপর কড়াই কিংবা পাত্রে পরিমাণমতো তেল দিন। তাতে সামান্য শুকনো মরিচ কুচি, পেয়াজ ও রসুন কুচি হালকা ভেজে নিন। ভাজা হলে তাতে সেদ্ধ শাকগুলো ঢেলে দিন। এরপর মিনিট পাঁচেক নেড়েচেড়ে নামিয়ে নিন। এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন