শাহী ফিরনি তৈরির রেসিপি
শেষ পাতে মিষ্টি কিছু খাওয়ার অভ্যাস বাঙালির দীর্ঘদিনের। হতে পারে তা দই, মিষ্টি কিংবা ফিরনি। শুধু কি শেষ পাতে? যেকোনো উৎসব-আয়োজনেও তো মিষ্টিমুখ না হলে চলে না। বাড়িতে যেসব মিষ্টি খাবার ঝটপট তৈরি করা যায় তার ভেতরে একটি হলো ফিরনি। এর সঙ্গে শাহী স্বাদ যোগ হলে তা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। চলুন জেনে নেয়া যাক শাহী ফিরনি তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : তরল দুধ- ২ লিটার, পোলাও চাল- আধা কাপ, গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া- ১ কাপ, কনডেন্সড মিল্ক- ১ কৌটা, জাফরান- এক চিমটি, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা কুচি, কিশমিশ, এলাচি, দারুচিনি।
যেভাবে তৈরি করবেন : তরল দুধ হাঁড়িতে ঢেলে চুলায় বসান। এবার এলাচি ও দারুচিনি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে চাল দিয়ে নাড়ুন। কনডেন্সড মিল্ক দিন। কনডেন্সড মিল্ক দিলে চিনির দরকার হবে না। আপনি যদি আরও বেশি মিষ্টি খেতে চান তবে চিনি যোগ করতে পারেন। কিশমিশ, জাফরান ও অল্প পরিমাণে বিভিন্ন ধরনের বাদাম কুচি ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে ঢেলে বাকি বাদাম কুচি, জাফরান ওপরে ছড়িয়ে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি সুস্বাদু লাগে।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত