দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর সরকার দলীয় কর্মী সমর্থকদের
পটুয়াখালীর দশমিনায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সরকার দলীয় প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (১৯ জুন) সন্ধ্যার কিছু আগে ইউনিয়নের গছানী বাজারের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। হামলার শিকার তানভির রাকিব (২৭) জানান, তার ভগ্নিপতি একই ইউনিয়নের আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনার কাজে তিনি মটর সাইকেলযোগে গছানী বাজারের উদ্দেশ্যে রওয়ানা করিয়া গছানী বাজারের পশ্চিম পার্শ্বে তিন রাস্তার মোড়ে পৌঁছিলে তখন সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর এক দেড়শো অজ্ঞাত কর্মী সমর্থকদের উপস্থিতিতে হাসান, শাকিল কাজী, আনোয়ার মৃধা, মাহফুজ, মন্টু কাজী, রুবেল লাঠিসোঁটা ও লোহার পাইপ দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।আহত রাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও একই ইউনিয়নের গছানী গ্রামের মকবুল হোসেন হাওলাদারের ছেলে। এ ব্যাপারে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী আবুল কালাম মুঠোফোনে জানান, এ ব্যাপারে আমি কিছু জানিনা।দশমিনা থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied