অবশিষ্ট ভাত দিয়ে বানিয়ে ফেলুন ৩ পদ
খাওয়ার পর ভাত বেঁচে গেছে? এই ভাত দিয়েই মজার সব খাবার বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন অবশিষ্ট ভাত দিয়ে কী কী বানিয়ে ফেলা যায়।
পায়েস : প্যানে দুই গ্লাস দুধ ঢালুন। দুধ একটু গরম করে তাতে অবশিষ্ট ভাত দিন। অল্প আঁচে ফুটতে দিন। ফুটে যাওয়ার পর চিনি দিন স্বাদ মতো। কয়েক মিনিট পর এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। শুকনো ফল দিয়ে পায়েস সাজিয়ে নিন।
পাকোড়া : ভাতের সঙ্গে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং বেসন মেখে নিন। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও আমচুর গুঁড়া মিশিয়ে নিন। অল্প পানি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তেল গরম করে পাকোড়া ভেজে তুলুন।
ফ্রাইড রাইস : প্যানে তেল গরম করে আদা, রসুন, কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিন। পছন্দ মতো সবজি দিন ও একটি ডিম ফেটিয়ে দিয়ে দিন। ভাত দিয়ে সব উপকরণ নেড়েচেড়ে নামিয়ে নিন।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন