ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় ১নং বৈরাগ ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ১:৫৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কাফকো সেন্টারে উপজেলা যুবলীগের সদস্য আবছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন- বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর হোসেন ‍এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। 
 
এছাড়াও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অনুপম চক্রবর্তী, আব্দুল মালেক, সিনিয়র সদস্য নিজামুল হক, সদস্য আলী আকবর, শফিউল আজম, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জামশেদ, হাসিবুর রহমান, সোহরাবুল আলম মিরাজ, মোহাম্মদ ফোরকান, জামাল উদ্দিন, এরশাদ আলী সোহেল, রাশেদ রিভেল সহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
 
উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির দিকনির্দেশনায় এ কমিটি গঠন করা হবে। যারা রাজনীতির সাথে যুক্ত এবং বিএনপি-জামায়‍াত সরকারের আমলে হামলা-মামলার শিকার হয়েছেন তাদের আগামীর কমিটিতে মূল্যয়ন করা হবে।
 
প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ মালেক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্ঠায় আনোয়ারায় চলছে মেগা প্রকল্পের উন্নয়ন কাজ। সন্ত্রাস, চাঁদাবাজ,মাদককারবারিসহ কোনো অপকর্মে লিপ্ত এমন কাউকে যুবলীগের কমিটি রাখা হবে না।দলে যারা অবহেলিত, অবজ্ঞার শিকার হয়েছেন, যাদের ত্যাগে-শ্রমে যুবলীগ হয়েছে সমৃদ্ধ এবং দুঃসময়ের যারা দলের সঙ্গে ছিলেন তাদের দিয়েই এ কমিটি গঠন করা হবে। এতে করে দলকে গতিশীল করা, তৃণমূলের নেতা-কর্মীদের সক্রিয় করা, অচলায়তন ভেঙে প্রবাহমান ধারায় আসবে বলে আমি আশা করছি।
 
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অনুপম চক্রবর্তী, আব্দুল মালেক, সিনিয়র সদস্য নিজামুল হক, সদস্য আলী আকবর, শফিউল আজম, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জামশেদ, হাসিবুর রহমান, সোহরাবুল আলম মিরাজ, মোহাম্মদ ফোরকান, জামাল উদ্দিন, এরশাদ আলী সোহেল, রাশেদ রিভেল।
 
এসময় ইউনিয়ন ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার