ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের চেষ্টা ও হামলার অভিযোগ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৩:৪১

নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধার জমি জবরদখলের চেষ্টা ও মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে ধামইরহাট থানায় একটি মামলাও দায়ের করেছেন ভুক্তভোগী ও নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চককালু গ্রামের মহিউদ্দিন সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার তার মৃত স্ত্রী মনজুয়ারাকে শাশুড়ি রাবেয়া বিবি কর্তৃক জোতওসমান মৌজার আরএস ১৫৫ নম্বর খতিয়ানভুক্ত ১ একর সম্পত্তি ১৯৮৭ সালের ১ সেপ্টেম্বর ৩৭৪০ নম্বর দলিল মূলে রেজিস্ট্রি করে দিলে অদ্যাবধি তা শান্তিপূর্ণ ভোগদখল করেন। বিবাদী মোফাজ্জল হোসেন ও তার ছেলে মশিউর গং ১ মার্চ সকালে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার কর্তৃক জমিতে ধান রোপন করাকালে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও তার দুই ছেলেসহ পুত্রবধূদের মারপিট করে আধা ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। স্থানীয়দের সহযোগিতায় আহতরা ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাদী হয়ে ধামইরহাট থানায় ২ মার্চ রাতে মামলা দায়ের করেন।

তবে অভিযুক্ত মশিউর রহমান বলেন, আমরাই ওই জমিতে ধান লাগিয়েছিলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও তার পরিবার সেগুলো নষ্ট করে সেখানে পুনরায় ধান রোপণ করাকালে আমরা বাধা দিয়েছি মাত্র।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পাওয়ামাত্রই নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু