ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ‍উপলক্ষে মানিক সরকারের গণসংযোগ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৩:৪২

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন ‍এবং সমর্থন ও ভোট প্রার্থনা করছেন। ব্যাপক প্রচার-প্রচারণার কারণে ইতোমধ্যেই সাধারণ সস্পাদক পদপ্রার্থী মানিক সরকারকে ঘিরে শাহজাদপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের সাথে আলাপকালে পলান কুমার দাস, বিধান কুমার কুণ্ডু, সমীর কুমার দত্ত, শিবেশ চন্দ্র সরকার, জনার্দন বসাক, কৃষ্ণ সূত্রধর, তুষার কান্তি সাহাসহ অনেকেই জানান, দীর্ঘ ২৫ বছর পর এবারই উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বী ও ভোটাররা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনে সঠিক নেতৃত্ব নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মানিক সরকারের মতো তরুণ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার জানান, তিনি নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করে শাহজাদপুর পৌর এলাকার মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার, হিংসা-বিদ্বেষ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অবহেলিত হিন্দু সম্প্রদায়ের সেবায় আত্মনিয়োগ করবেন। এজন্য তিনি সকলের আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন