ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রকে জবাই করে হত্যা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৩-২০২২ বিকাল ৫:২৯

চট্টগ্রামের বোয়ালখালীতে ইফতেখার মালিকুল মাশফিক (৭) নামে ‍এক মাদ্রাসাছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার (৫ মার্চ) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা হযরত শেখ অছিয়র রহমান ফারূকী (রহ.) এতিমখানা ও হেফজখানায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাফেজ জাফর আহমদ (৫২), রুস্তম আলী (৩৭) ‍এবং শাহাদাত হোসেনকে (২৪) আটক করা হয়েছে।

মাশফিক একই ইউনিয়নের ফকিরাখালী এলাকার প্রবাসী আবদুল মালেকের সন্তান। সে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। মাশফিক ওই হেফজখানার নাজেরার ছাত্র।

মাশফির মামা মাসুদ খান বলেন, ৫ মাস ধরে আমার ভাগ্নে ওই মাদ্রাসায় ছিল। আজ সকালে মাদ্রাসার এক শিক্ষক বাড়িতে এসে জানায় মাশফি মাদ্রাসা থেকে পালিয়েছে। কিন্তু সে বাড়িতেও আসেনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাদ্রাসার দ্বিতীয় তলার স্টোররুমে তার রক্তাক্ত ম‍ৃতদেহ পাওয়া যায়।

বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ মাশফির গলাকাটা ম‍ৃতদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার