ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৫-৩-২০২২ বিকাল ৫:৩১
স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঢাকা পশ্চিমাঞ্চলের ২১টি উপজেলার আড়াই হাজার বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের মিলনমেলা। শনিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের শহীদ তপন মিরাজ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 
 
অনুষ্ঠানের উদ্বোধক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী আলহাজ জাহিদ মালেক এমপি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা-২০ আসনের এমপি বেনজির আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ অন্যন্য মন্ত্রী।
 
এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দিনসহ ২১টি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং রাজনৈতিক ও সরকারি প্রতিষ্ঠানের সদস্যসহ সাত শহস্রাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন।
 
দেশে প্রথমবারের মতো এ আয়োজনে মুক্তিযোদ্ধাসহ মন্ত্রী ও এমপিদের দেয়া হয় তিন স্তরের নিরাপত্তা। এ সময় নিরাপত্তার জন্য সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ