ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বালু অপসারণে ট্রাকচালকদের সাথে প্রশাসনের মতবিনিময়


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৫-৩-২০২২ বিকাল ৫:৪০
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে বেআইনিভাবে বালু (নির্মাণসামগ্রী) রাখায় জনচলাচলে মারাত্মক দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসন ও কোতোয়ালি মডেল থানার উদ্যোগে মটরযান কর্মচারী ও ট্রাকচালকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মটরযান কর্মচারী ইউনিয়নের চুরখাই শাখায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
 
অভিযোগ মতে, মহাসড়কের দিঘারকান্দা থেকে ভরাডোবা পর্যন্ত রাস্তার দুপাশে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালু রেখে ব্যবসা করে আসছে একটি চক্র। ওই বালু রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ায় বিভিন্ন সমস্যা ও সড়ক দুর্ঘটনা বাড়ছে। একই সাথে রাস্তার দুপাশে দুটি করে সারিবদ্ধভাবে খালি ট্রাক ও যানবাহন রেখে ৪ লেন সড়কের ২ লেনেরও বেশি রাস্তা দখল করে রাখায় যান চলাচলে সমস্যা ক্রমেই বাড়ছে। ফলে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিনিই ঘটছে দুর্ঘটনা। রাস্তার পাশে বালু রেখে বেআইনি ব্যবসা বন্ধ করাসহ ৪ লেন সড়কের ২ লেনে সারিবদ্ধ ট্রাক ও যানবাহন রাখা বন্ধকরণে উপজেলা প্রশাসন ও কোতোয়ালি মডেল থানার উদ্যোগে মত বিনমিয় অনুষ্ঠিত হয়।
 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শুধুমাত্র ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে ছাড়া দেশের অন্য কোনো হাইওয়ের পাশে এভাবে বালু বা নির্মাণসামগ্রী রাখার নজির নেই। এছাড়া ৪ লেন সড়কের দুই লেনজুড়ে সারিবদ্ধভাবে যানবাহন রাখা হচ্ছে। রাস্তার পাশে বালু ও যানবাহন রাখায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বাড়ছে।
 
ট্রাকচালকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আরো মানবিক হোন। সাময়িক লাভ বাদ দিয়ে মানবিকতাকে বিকশিত করতে হবে। মানবিকতা না থাকলেও অনেক টাকা দিয়েও কিছু হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৪ লেন সড়ক ১০ লেন হবে, যার সুবিধা সবাই পাচ্ছে। আমরা সবাই রাষ্ট্রের কল্যাণে কাজ করি। এগিয়ে যাওয়ার আগে আমরা কাউকে হারাতে চাই না। ট্রাকচালক শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ট্রাক টার্মিনাল স্থাপনে উদ্যোগ নেয়া হবে।
 
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় ঢাকা-ময়মনসিংহ সড়ক ৪ লেন হয়েছে। এই ৪ লেন সড়ক রক্ষার দায়িত্ব সকলের। রাস্তা পাশে বেআইনিভাবে বালু ও নির্মাণসামগ্রী রেখে সৃষ্ট জনসমস্যা ও দুর্ঘটনা রোধে সম্মিলিত চেষ্টা করতে হবে।
 
তিনি আরো বলেন, ধারণক্ষমতার বাইরে লোড করায় যানবাহন ও রাস্তার ক্ষতি হচ্ছে। এটা কোনোভাবে চলতে দেয়া হবে না। মহাসড়কের ময়মনসিংহ সদর অংশে রাখা বালু আগামী দুদিনের মধ্যে অপসারণ করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে। একই সাথে চুরখাই পাঁচ রাস্তার মোড়ে মহাসড়কে সিএনজি, মাহিন্দ্র, ইজিবাইক রাস্তার বাইরে রাখতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
 
প্রশাসনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে বালু অপসারণ, রাস্তায় বালু না রেখে নিজস্ব জায়গা বালু রেখে ব্যবসা করতে ট্রাকচালকরা একমত পোষণ করে বলেন, দুর্গাপুরে ট্রাকভর্তি বালু বোঝাই রয়েলটি নামীয় ফি ৬ থেকে ৭ হাজার টাকা হওয়ায় তারা বাধ্য হয়ে ওভারলোড করছেন। বর্তমানে প্রতিটি ট্রাকে ৭০০ ফুট পর্যন্ত বালু বোঝাই করা হচ্ছে।
 
জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক মানিকের সভাপতিত্বে ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, ভাবখালী ইউপি চেয়রম্যান আব্দুছ ছাত্তার সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন, চুরখাই শাখার মো. নুরে আলম, শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি