ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে "ইস্ট ডেল্টা গ্র্যান্ড শফি‘র" নির্মাণ কাজের উদ্বোধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-৩-২০২২ রাত ৯:২৩
নগরীর বাদুরতলা আল মাদানি রোডে নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে  আবাসন প্রতিষ্ঠান ইস্টডেল্টা হোল্ডিংস লিমিটেডের ‘গ্র্যান্ড শফি’ যাত্রা শুরু করেছে।  ৫  মার্চ (শনিবার) দুপুরে শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম প্রধান অতিথি  হিসেবে উপস্থত থেকে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বল্পমূল্যে সবার জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে ইস্ট ডেল্টার এবারের আয়োজন  গ্র্যান্ড শফি । এককালিন ও ১৮ মাসের কিস্তিতে কেনা যাবে ইস্ট ডেল্টা গ্র্যান্ড শফির ফ্ল্যাট।
  উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সাবেক কাউন্সিলর ও গাউছিয়া কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী। ইস্ট ডেল্টা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গফ্ফার মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মালিক মোহাম্মদ শফি, লেদু মেম্বার, শিব্বির আহমেদ ওসমানী, সাংবাদিক হাসান মুকুল, আবু মোশাররফ রাসেল, নাজিমুদ্দিন অ্যানেল, যিকরুল হাবিব ওয়াহিদ, নাসিব চট্টগ্রাম মহানগরের সহসভাপতি নারগিস আক্তার নীরা, মিজানুর রহমান বাপ্পি প্রমুখ।
অনুষ্ঠানে শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন,  আবাসন ব্যবসায় ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেড একটি প্রতিষ্ঠিত নাম। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি আবাসন খাতে সুনামের সাথে ব্যাবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাদুরতলায় গ্র্যান্ড শফির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হল।  আশা করি অতীতের ন্যায় এই প্রকল্পটিও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে। শুধু ব্যবসা নয়, আবাসন আমাদের মৌলিক অধিকারের একটি। আবাসন কোম্পানিগুলো সরকারের উন্নয়নমূলক নানা কর্মকান্ডে কাজ করে আসছে।
স্বল্প আয়ের মানুষের আবাসনে ইস্ট ডেল্টা হোল্ডিংসে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করার জন্য স্বল্প ও নিম্ম আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে। বর্তমানে নির্মাণ সামগ্রীর দাম উর্ধ্বমুখী। এরমধ্যেও সাধারণ মানুষের স্বাধ্যের মধ্যে ইস্ট ডেল্টা হোল্ডিংস ফ্ল্যাট বিক্রি করবে আশা করি। আবাসন প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে সবার জন্য এক খন্ড থাকার জায়গা নিশ্চিত হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির