ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে বাবার মোবাইল না পেয়ে ৮ম শ্রেণির ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ১০:২৯
মাদারীপুরের শিবচরের পূর্ব কা‍ঁচিকাটা গ্রামে বাবার মোবাইল চেয়ে না পেয়ে শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে স‍ুজানা আক্তার নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুজনা সাহেলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার পূর্ব কা‍ঁচিকাটা গ্রামের ইলিয়াছ ওরফে মামুন ফকিরের মেয়ে।
 
সুজানার বাবা মামুন ফকির বলেন, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমি পরিবারের লোকজন সবাইকে নিয়ে দুপুরের খাবার খাই।
খাবার-দাবার শেষ করে আমি দোকানে যাওয়ার সময় আমার মেয়ে আমার কাছে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি চায়। আমি আমার মেয়েকে মোবাইল ফোনটি না দিয়ে দোকানে চলে যাই। এরপর সন্ধ্যা ৭ টার দিকে আমার স্ত্রী সালমা বেগম মেয়ে সুজানা আক্তারকে কোথাও দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর আমার চৌচালা টিনের বসতঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে আমার স্ত্রী ওই  ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং দেখে পায় ঘরের আড়ার সাথে গলার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয় মেয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
 
তিনি ‍আরো বলেন, তখন আমার স্ত্রী ও ছেলে বটি দিয়া ওড়না কেটে আমার মেয়েকে নিচে নামায়। পরবর্তীতে আমার মেয়েকে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ বিষয় শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত