মেয়েকে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়তে এলেন মা
ভারত সবসময়ই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী। সেটা যেকোনো খেলাতেই হোক না কেন। লড়াইটা ক্রিকেট বিশ্বকাপে হলে তো কথাই নেই। এমন ম্যাচেই ছোট্ট মেয়েকে নিয়ে মাঠে হাজির হলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। নারীদের ওয়ানডে বিশ্বকাপ চলছে নিউজিল্যান্ডে। রোববার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।
এই ম্যাচ শুরুর আগেই দেখা গেল নিজের ছোট্ট সন্তানকে নিয়ে টিম বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন মারুফ। এক সময়ে মা হওয়ার পর ক্রিকেট ছেড়ে দেওয়ার ভাবনা ছিল তার। তবে ১২ মাসের ‘ছুটি’ কাটিয়ে আবার তিনি দেশের জার্সিতে মাঠে নামছেন, সেটাও বিশ্বকাপের মঞ্চে।
গতবছর পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্যারেন্টাল পলিসি’ চালু করেছিল। সেটাকেই কাজে লাগিয়েছেন বিসমাহ। গর্ভবতী থাকাকালীন এবং তারপরও কিছুদিন তিনি ‘ছুটি’ পেয়েছিলেন বোর্ডের কাছ থেকে। যদিও বেতন কাটা হয়নি তার।
মাহরুফ জানান, গর্ভবতী হওয়ার পর মা হওয়ার আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তার মনে। তবে সেই সংশয় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে মারুফের মাও থাকবেন। যেন তার নজরটা ক্রিকেটেই থাকে ও মারুফের ব্যস্ততার সময়টাতে বাচ্চাও একাও না থাকেন। পাশাপাশি মারুফ মা হয়ে মাঠে ফেরার জন্য নিজের স্বামীকেও কৃতিত্ব দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমার কিছু সতীর্থের দিকে তাকিয়ে, কখনো ভাবতেও পারিনি বিয়ের পর ক্রিকেট খেলতে পারবো। বিশেষত মা হয়ে যাওয়ার পর। কিন্তু সৌভাগ্যবশত, আমার পরিবারের সমর্থন ছিল, আমার স্বামী বিশেষ করে। সে বিশ্বাস করতো আমি অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হতে পারি যারা মা হওয়ার পরও খেলতে চায়।’
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ