ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ১০:৪৫

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোল ব্যবধানে জয় দিয়ে ইউরো মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই জয়যাত্রা থেমে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। শনিবার রাতের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলতে নেমে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে দিদিয়ের দেশামের শিষ্যরা।

এদিন ম্যাচের শুরু থেকেই কিলিয়ান এমবাপে, করিম বেনজেমা এবং গ্রিজম্যানদের নিয়ে গড়া আক্রমণভাগ একের পর এক অতর্কিত আক্রমণ করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স।

আর প্রথমার্ধের শেষদিকে উল্টো ফরাসিদের গোল দিয়ে এগিয়ে যায় হাঙ্গেরি। অতিরিক্ত সময়ে এডাম নেগির কাছ থেকে বল পেয়ে একক নৈপুন্যে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ফ্রান্সের গোলকিপার হুগো লরিসকে ফাঁকি দিয়ে গোল করেন ফিওলা।

গোলের জন্য মরিয়া হয়ে উঠা গতবারের রানারআপদের ৬৬তম মিনিটে সমতা ফেরান অ্যান্তনি গ্রিজম্যান। গোলরক্ষক হুগো লরিসের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে একজনের বাধা এড়িয়ে এমবাপ্পে ডান দিক থেকে পাস দেন ছয় গজ বক্সে। পা ছোঁয়ালেও ক্লিয়ার করতে ব্যর্থ হন প্রতিপক্ষের ডিফেন্ডার। বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন গ্রিজমান।

শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি।

ফলে এক ম্যাচে জয় এবং একটি ড্রতে মোট ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে ফ্রান্স। আর ২ ম্যাচে ১ পয়েন্ট চারে রয়েছে হাঙ্গেরি। অন্যদিকে ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে অবস্থান করছে পর্তুগাল এবং তিনে জার্মানি।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড