ফরিদ সভাপতি, কলিমূল্যাহ সম্পাদক
তজুমদ্দিনে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকেলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা উপজেলা অডিটরিয়ামে মিলিত হয়ে প্রস্তাবের মাধ্যমে সভাপতি ও সম্পাদক মনোনীত করেন। এ সময় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষকরা প্রস্তাবের মাধ্যমে গোলকপুর রাজকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদউদ্দিনকে সভাপতি, আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কলিমূল্যাহ মনুকে সাধারণ সম্পাদক এবং চাদঁপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বিটুকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করেন। এছাড়া শশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেনকে সহ-সভাপতি, খাশেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে সহ-সভাপতি, সহকারী শিক্ষক মো. আবু নোমানকে যুগ্ম-সম্পাদক ও কেয়ামূল্যাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফকে যুগ্ম-সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির পক্ষ থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও নতুন এ কমিটি শিক্ষার মান নিশ্চিতসহ শিক্ষকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষক নেতাদের সাথে আলোচনা ও পরামর্শ সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied