ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বান্দরবানে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৪


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ১:২৬

বান্দরবানের রুমার পাইন্দু‌তে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। শনিবার (৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটলেও রোববার বেলা ১১টার দিকে রোয়াংছ‌ড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তী‌র থেকে চারজ‌নের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ বান্দরবানের পু‌লিশ সুপার জে‌রিন আখতার জানান, গতকাল বান্দরবা‌নের রুমার পাইন্দু ইউ‌নিয়‌নে দুই দল পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর ম‌ধ্যে গোলাগু‌লির ঘটনা ঘ‌টে। কিন্তু আজ সকা‌লে রোয়াংছ‌ড়ির সাঙ্গু নদীর পা‌ড়ে চারজ‌নের মরদেহ প‌ড়ে আ‌ছে বলে খবর পাই। পরে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শ‌নিবার দুপু‌রে রোয়াংছ‌ড়ির তালুকদারপাড়ার কা‌ছে আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দ‌লের নেতা‌ অনুমংকে হত্যা ক‌রে লাশ নি‌য়ে যায় আ‌রেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দ‌লের সন্ত্রাসীরা রা‌তে রুমার পাইন্দু এলাকায় অন্য দলের ওপর গু‌লি চালায়। তা‌দের লাশ নৌকায় ক‌রে এ‌নে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ায় সাঙ্গু নদীর পা‌ড়ে ফে‌লে যায়। রোববার বেলা ১১টার দিকে তা‌দের লাশ দেখতে পান স্থানীয়রা। প‌রে তারা পু‌লিশে খবর দেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার