ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬

পেঁয়াজের কেজি ৭০ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ১:২৭

রাজধানীর বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের কম সময়ে তিন দফা বেড়ে খুচরা বাজারে কেজিপ্রতি ৭০ টাকায় উঠেছে পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ প্রায় শেষ হয়ে আসায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন দেশি যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে তা মুড়ি কাটা পেঁয়াজ। এই পেঁয়াজের সরবরাহ এখন প্রায় শেষের পথে। ফলে পেঁয়াজের সরবরাহ কিছুটা কম। তবে মেহেরপুরের পেঁয়াজ (আকারে বড়) আসতে শুরু করেছে বাজারে। এছাড়া ১০-১২ দিনের মধ্যে হালি পেঁয়াজও বাজারে আসবে। তখন পেঁয়াজের দাম কমে যাবে বলে জানান তারা।

তারা বলছেন, বাজারে যখন মুড়ি কাটা পেঁয়াজ ভরপুর ছিল তখন দাম বেশ কম ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এসে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ কমতে থাকে। ফলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এক দফা পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা কেজি হয়। অবশ্য তখন এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম আবার কমে ৪৫ টাকায় নেমে আসে।

এ পরিস্থিতি চলতি মাসের শুরুতেই ফের পেঁয়াজের দাম বাড়তে থাকে। প্রথম দফায় কেজিতে ১৫ টাকার মতো বেড়ে ৬০ টাকা হয়। শুক্রবার পর্যন্ত এ দামেই রাজধানীর বেশিরভাগ বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হয়। তবে গত দুদিনে দাম আরো দুই দফা বাড়ে। এতে মুড়ি কাটা পেঁয়াজের দাম বেড়ে এখন খুচরা বাজারে প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কোনো কোনো ব্যবসায়ী ৬৫ টাকা কেজিতেও বিক্রি করছেন পেঁয়াজ।

খুচরা বাজারের পাশাপাশি পাইকারিতেও পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিছুদিন আগে ৩৬-৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ এখন পাইকারিতে ৬০-৬২ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পেঁয়াজের এমন দাম বাড়ার কারণে অস্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। তারা বলছেন, বাজারে সবকিছুর দাম বাড়ছে। কোনোকিছুতে নিয়ন্ত্রণ নেই। শুধু পেঁয়াজ নয়, চাল-ডাল, তেল-চিনি সবকিছুর অস্বাভাবিক দাম। নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দামের কারণে বেশ কষ্টে রয়েছেন নিম্নআয়ের মানুষ।

ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন আগেও পেঁয়াজের কেজি ৪০-৪৫ টাকা কিনেছি। এখন পাইকারি বাজারেই ৬২ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। মহল্লার ব্যবসায়ীরা ৭০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন। কী এমন হয়ে গেল যে হুট করে পেঁয়াজের এমন দাম বেড়ে গেল? শুধু পেঁয়াজ নয়, বাজারে সবকিছুর অস্বাভাবিক দাম। সয়াবিন তেলের কেজি ১৯০ টাকা বিক্রি হচ্ছে। বোতলের তেল মহল্লার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না। বড় বড় মার্কেটেও এখন বোতলের ৫ লিটার তেল নেই। আসলে যে যেমন পারছে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। দেশটা যেন মগের মুল্লুক হয়ে গেছে।

পেঁয়াজের দাম বাড়ার কারণ সম্পর্কে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, মুড়ি কাটা পেঁয়াজ প্রায় শেষ, এ কারণে এখন পেঁয়াজের দাম একটু বেশি। আমরা পাইকারিতে মুড়ি কাটা পেঁয়াজের কেজি বিক্রি করছি ৬০-৬২ টাকা। তবে কিছুদিনের মধ্যেই পেঁয়াজের দাম কমে আসবে। কারণ ১০-১২ দিন পরই হালি পেঁয়াজ বাজারে আসবে। বাজারে মেহেপুরের পেঁয়াজ চলে এসেছে। এই পেঁয়াজ আমরা ৩০ টাকা কেজি বিক্রি করছি।

শ্যামবাজারের ব্যবসায়ীরা বলছেন, সামনে পেঁয়াজের আর দাম বাড়ার সম্ভাবনা কম। কারণ কয়েক দিনের মধ্যেই বাজারে হালি পেঁয়াজ চলে আসবে।

জামান / জামান

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

ঈদ বোনাস পরিশোধ করেছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

জ্বালানি তেলে সব রেশনিং প্রত্যাহার

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদের আগে বাজারে মুরগির দাম চড়া

সোনার দাম আরও কমলো

পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

রেমিট্যান্সে সুবাতাস, মার্চের ৯ দিনেই এলো দেড় বিলিয়ন ডলার

৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

জ্বালানিতে সংকট নেই, দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই : প্রতিমন্ত্রী