ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষতিকর ৮ অ্যাপস থেকে সাবধান!


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ১০:৫১

অ্যানড্রয়েড স্মার্টফোনে ‘জোকার’-এর হানা। গুগল প্লে স্টোরে ৮টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভাইরাস স্মার্টফোনে হানা দিচ্ছে বলে জানিয়েছে ভারতের পুণের সাইবার সুরক্ষা সংস্থা কুইকহিল সিকিউরিটি ল্যাবস।

প্রতিষ্ঠানটি বলছে, স্মার্টফোনের অ্যাপগুলো থেকে এসএমএসের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে বিনা অনুমতিতেই তাদের বিভিন্ন বিজ্ঞাপনের গ্রাহক করে দিচ্ছে ‘জোকার’।

সম্প্রতি এই অ্যাপগুলি চিহ্নিত করে তার মাধ্যমে ‘জোকার’-এর হানার কথা গুগলকে জানিয়েছে কুইকহিল। সংস্থার সতর্ককীরণ মেনে ওই ৮টি অ্যাপকে নিজেদের প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।

গুগল জানিয়েছে, এই অ্যাপগুলো হল— অক্সিলিয়ারি মেসেজ, ফাস্ট ম্যাজিক এসএমএস, ফ্রি ক্যামস্ক্যানার, সুপার মেসেজ, এলিমেন্ট স্ক্যানার, গো মেসেজেস, ট্র্যাভেল ওয়ালপেপার্স এবং সুপার এসএমএস।

প্রসঙ্গত, ‘জোকার’-এর মতো ট্রোজান ম্যালওয়্যার গত ৩ বছর ধরেই গুগল প্লে স্টোরের অ্যাপসগুলোতে ধরা পড়ছে। তবে নিজেদের সাম্প্রতিক রিপোর্টে এই ৮টি অ্যাপকে গুগল প্লে স্টোরে চিহ্নিত করেছে কুইকহিল। এর পরই তৎপর হয়েছে গুগল। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপসগুলো অ্যানড্রয়েড স্মার্টফোনে থাকলে তা এখনই সরিয়ে ফেলা উচিত ব্যবহারকারীদের।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন