দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: বদিউল আলম
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে কারণে দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার কারনে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। সে সাথে পটিয়ার উন্নয়নের স্বার্থে পরিবর্তনের দরকার, কারণ বিগত ১৩ বছর স্থানীয় সংসদ আওয়ামী লীগের দূর-সময়ের ত্যাগী নেতাকমীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাই আগামী সংসদ নিবার্চনে পটিয়ার হারানো ইতিহাস ও ঐতিহ্য ফিরে আনতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকমীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। শনিবার বিকেল একটি কমিউনিটি সেন্টারে পটিয়া আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের আয়োজিত আগামী সংসদ নির্বাচন প্রস্তুতি ও নেতাকর্মীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা যুবলীগ সাবেক যুগ্ন আহবায়ক ডিএম জমির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রবীণ আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ। উদ্বোধক ছিলেন বৃহত্তর পটিয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান। ছাত্রনেতা সাইফুল ইসলাম শাহীনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন, ৭৫ পরবর্তী ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস মেম্বার, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আলমগীর আলম, নুরুল ইসলাম ব্যাংকার, সোহেল ইমরান, সাবেক কাউন্সিলর আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী, জসিম উদ্দিন, উপজেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, কৃষকলীগ আহবায়ক আবু ছৈয়দ, যুবলীগ নেতা আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম সোহেল, তৌহিদুল আলম জুয়েল, সাইফুল ইসলাম সাইফু, সাকিব, হাসান, সাইফুদ্দিন ভোলা, নজরুল ইসলাম, ছৈয়দ নুর, ইকবাল, উজ্জল ঘোষ, শ্রমিক নেতা জামশেদ, খোরশেদ, কামাল, ছোটন, ছাত্রলীগের নেতা সাজ্জাদ হোসাইন, মো আসিফ প্রমূখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি